১৮ জুলাই: যেদিন গেটগুলো খোলা ছিল
১৮ জুলাই ২০২৪-এ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গেট শুধু আশ্রয়ের জন্য খোলেনি; তার মধ্য দিয়ে রাজনীতিবিমুখ বহু তরুণ বৃহত্তর নাগরিক জীবনে প্রবেশ করেছিলেন। শিক্ষার্থীদের নামহীন প্রত্যক্ষ স্মৃতিতে সেই দিনের ভয়, সংহতি, নারীদের দৃশ্যমান ও অদৃশ্য শ্রম এবং ইতিহাসে হারিয়ে যাওয়া সাধারণ মানুষের বিবরণ।