|

প্রসঙ্গঃ “আপনার ঈদের বাজেট কত?” নামক কুৎসিত সন্ত্রাস।

কয়েক বছর ধরে খেয়াল করবেন ঈদের আগে এই কুৎসিত চর্চাটা শুরু হয়েছে।

আমাকে কেউ প্রশ্ন করলে যা বলব।

আমার শপিং বাজেটের প্রাইভেসি আপনার ক্লিকবেইটের নোংরামীর চাইতে বেশি মুল্যবান। সমাজের জন্যও গুরুত্বপূর্ণ এই গোপনীয়তা। এই আদব এবং লেহাজ। আমি কিনতে পারি আর না পারি আর যে কিনতে পারেনা তার উপর বাড়তি চাপ কেন দেব? কেন আমি আপনাকে এলাও করবো এই নোংরা আচরণটা করতে? মুখের উপর থেকে ক্যামেরা সরান। লাইট বন্ধ। প্রশ্ন সন্ত্রাস বন্ধ। আপনাদের সাংবাদিকতার অনুমতি কে দিয়েছে? সমাজের যে ক্ষতি করছেন আপনারা আপনাদের শাস্তি হওয়া দরকার।

আপনারা যে এসময় নারীদের দিকে ক্যামেরা তাক করেন, তাঁদের ম্যানিপুলেট করেন এবং তাদের সামাজিক এবিউজের পথ খুলে দেন লজ্জা করে না?

সমাজে এই যে বৈষম্য পর্ণ তৈরি করে বেচেন আপনারা লজ্জা করেনা? আপনাদের হাতে ক্যামেরা আর লাইট কে দিয়েছে? যান ভাগেন।

রমজানে সংযম শেখেন।

আপনারা কি করবেন?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *