কাউকে হত্যাযোগ্য করে তোলা যাবে না
বন্যাদুর্গত মানুষের আপৎকালের মধ্যেও বাংলাদেশে আরেক বিপজ্জনক স্রোত সক্রিয়—ডিজিটাল প্রচার, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও বিচারহীনতার মাধ্যমে কাউকে সামাজিকভাবে হত্যা করে শারীরিক সহিংসতার জন্য প্রস্তুত করা। রাষ্ট্রীয় ক্রসফায়ারের পুরোনো ব্যাকরণ এখন মব ইন্ডাস্ট্রির হাতে।