ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন সহিংসতা, অনলাইন হুমকি ও মব সংস্কৃতি: দৃশ্যমানতা, স্বাভাবিকীকরণ এবং বিচারের অনিশ্চিত জনপরিসর
বাংলাদেশের ডিজিটাল জনপরিসরে যৌন সহিংসতা, ধর্ষণের হুমকি এবং অনলাইন মব আচরণ আর বিচ্ছিন্ন ঘটনা নয়; এগুলো ক্রমে দৃশ্যমান, পুনরাবৃত্ত এবং স্বাভাবিকীকৃত এক সামাজিক বাস্তবতায় পরিণত হচ্ছে। একটি ছোট জরিপের তথ্য দেখায়, social media যেমন জনরোষ ও সচেতনতা তৈরি করে, তেমনি victim-blaming, misogyny, ridicule এবং coordinated attack-এর মাধ্যমেও সহিংসতাকে পুনরুৎপাদন করে। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মকে শুধু ন্যায়বিচারের বাহন নয়, বরং বিচার ও সহিংসতা—উভয়ের দ্বন্দ্বময় অবকাঠামো হিসেবে পড়তে হবে।