শুকরের মল
শুকরের মল | স্মৃতি ও ক্ষমতার একটি বাংলা কবিতা
সহিংস স্মৃতি, ক্ষমতার অংক ও নৈতিক ক্ষয়ের বিরুদ্ধে লেখা একটি তীক্ষ্ণ ও অস্বস্তিকর বাংলা কবিতা।
স্বর্ণময়ী বিশ্বাস, তনু, সুমন সবাইকে মনে পড়ে আমার
এরা প্রতিদিন উপস্থিত হয়
তাই এঁনাদের নিয়ে আর লিখিনা
কন্যারা দাঁড়িয়ে থাকে ভূতের মত
আর জীবন্ত শুকরেরা
আর তার সহপাঠীরা
দলের অংক, ক্ষমতার অংক
মেলাতে মেলাতে মেলাতে
মেলাতে মেলাতে
মেলাতে
কবরে ঢুকে যাবে
চিতায় উঠে যাবে
মনে থাকবে শুকরের
মলের মতন।
শরৎ চৌধুরী, ২৪/১০/২৫।