| |

প্রত্যাবর্তন

শেষ বিকালের আহবান | ভাষা ও আজানের একটি বাংলা কবিতা

শেষ বিকালে আকাশ বেড়াতে এল

তারই আভা’র শ্লোগান শোনা গেল পাড়ায় পাড়ায়

সন্ধ্যা মালতি গানের আগে কে তুমি আজান দিলে

যার ডাক আগে ছিল কর্কশ

কিছু শব্দ আর উচ্চারণ

আর এখন কান পেতে শুনি, শ্রুতি-কাব্যের ভেতরের কথা

ভাষার ভেতরে ভাষা, মনের ভেতরে মন

তারও ভেতরে আহবান

প্রতিপালক, একেই বোধহয় বলে

যে লজ্জায় আমি নতশির, বধির

চঞ্চল-অস্থির

শব্দহীন শব্দে ভেঙ্গে পড়ে ইন্দ্রীয়ের ইমারত

ইলাহ! ইলাহ! ইলাহ! ডাক দেয়

মহাসমুদ্র হতে

নতমুখে

তটে আমি ভাষাউচ্চারণহীন।

শরৎ চৌধুরী, ঢাকা। ১লা জুন। ২০২৫।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *