মাছের স্বপ্ন অথবা অমরত্বের গন্ধ
মাছের স্বপ্ন অথবা অমরত্বের গন্ধ | দেহ ও লালসার একটি বাংলা কবিতা
গায়ে তার অমরত্বের গন্ধ
স্যান্ডেল খুলে
এগিয়ে আসছে ফটফট
এরপর পুরোটাই মাংস
মগজের কোষ থেকে চর্বি পড়ছে
অশ্লীল খাবারে নুয়ে যাচ্ছে
লালসা
ঘুম আসলে
ডেকে দিস
হৃদয় এখন মাঝরাত্রিরের স্নাণের প্রস্তুতিতে
মধ্যপুকুরের মাছ
কখন ভাজা হবে
কে জানে
বালিশ শুকিয়ে যাচ্ছে
রান্না শেষ হচ্ছে না
ঝালঝাল মশলার স্বপ্ন মাছেরাই দেখে
অমরত্ব ঠিক মানতে পারেনা।
শরৎ চৌধুরী, ২রা জুলাই ২০২৫। ঢাকা।