কালোজিরা
কালোজিরা | গন্ধ ও ভাষার একটি বাংলা কবিতা
গন্ধ, শরীর, ভাষা ও দৈনন্দিন বিভ্রান্তির ভেতর দিয়ে লেখা একটি সংক্ষিপ্ত ও সংবেদনশীল বাংলা কবিতা।
দুপুরের গন্ধ রাতের বিছানায় আসে
ছোঁকছোঁক বিড়ালের কানে দুধের ফিসফিস
মেরুদন্ডের উপর দিয়ে বয়ে যাচ্ছে মেট্রোরেল
মধু ছড়িয়ে যাচ্ছে মেঘ
বারান্দা নেই বলে তুমি জিহবা বের করতে পারছো না
নাকি জিহবা নেই বলে তুমি বারান্দা বের করতে পারছো না
সেই গল্প প্রতিদিন সে আমাকে বলে
ঠিক তিনটা তিরিশ
জিহবা না বারান্দা, কে জানে।
শরৎ চৌধুরী, ১২ই অগাস্ট ২০২৫।