কলোনিয়াল বায়োস্কোপে সাবল্টার্ণ দেখে নবাব সিরাজউদ্দৌলা (রঙ্গীন)
লালনকে বানানো হলো ট্যানজিবল হেরিটেজ—মানে, তাকে এক জায়গায় আটকানো গেল।
নিরাপত্তার নামে দাম বাড়লো, আর অনিরাপত্তা ছড়িয়ে পড়লো বাকীদের জন্য।
এই প্রক্রিয়ায় লালন আর মুক্ত বোধ রইলেন না—হয়ে উঠলেন “পালন”।
এটা কেবল উৎসবের গল্প নয়; এটি সাবল্টার্নের ছদ্মবেশে
একটি কলোনিয়াল ম্যানেজারির পুনরাবৃত্তি—
রঙ্গিন নবাব সিরাজউদ্দৌলার পুরনো সিনেমা, নতুন চরিত্রে।