|

মঙ্গলগ্রহে শোভাযাত্রা

কলোনি বাড়াচ্ছো আমেরিকা
যুদ্ধ তোমার দেহ-ব্যবসা



লাল গ্রহের মাটিতে নামবে আরেক কলম্বাস


নাভাহো, চেরোকি, আপাচে আর হোপিরা
দেহ হারিয়েছে আগেই
আত্মারা উবে গেছে
এক লক্ষ একটি লাল গোলাপ নিয়ে
মঙ্গলের মাটিতে হবে শোভাযাত্রা



কলোনির কাঁচের দেয়ালগুলি ভরে উঠবে চুমুতে
শব্দ রয়ে যাবে ঘাম-ধরা কাঁচের এপারেই



লিপস্টিক গলে যাবার আগে
উড়ে যাবে পৃথিবীর অন্তর্বাস।



শরৎ চৌধুরী
২ এপ্রিল ২০২৬, ঢাকা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *