| |

জীবনের মত তিতা

সাঁৎ-সবুজ কুইনাইন পড়ে আছে
কোন এক অর্ধেক-পড়া উপন্যাসের হলদে পাতায়
এই স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে বইয়ের তাক হাতড়ে
পাতা স্পর্শ করে মনে হয়, কুইনাইন খাওয়া হলনা আমার

যদিও পাশেই ছিল; চিত্রা হরিণের ছবিসহ ন্যাশনাল জিওগ্রাফী
দেবী-সেই বইটিও
ফালিফালি করে কাঁটা চাঁদের তরমুজ মুখে
হোসে আর্খাদিও বোয়েনদিয়ার মত
গাছের সাথে বেঁধে রাখা হয়েছে
আপনাকেও

মানুষ জানে সে একা
তবুও কাঠগড়ায় দাঁড়িয়ে
সে কথা বলতে থাকে
সাক্ষ্য দেয়,
চলে মনো-লগ
ধারাভাষ্য

আর কারো প্রতীক্ষায় থাকে
শুধু জানাতে
ভাই জানেন, তুমি জানো, বিষয়টা বুঝছো
“আপনিও কিন্তু একা”

৩০শে মার্চ, মধ্যরাত, ঢাকা। ২০২৬।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *