|

পুরুষ পুরুষের শরীরের এই ফেমিনিটি

পুরুষ পুরুষের শরীরের এই ফেমিনিটি সুন্দর, এক নিবিড় বন্ধুত্ব আর আন্তরিকতা। দেহ রাজনীতির সময়োপযোগী ব্যবহার। আবার অশ্লীলও। শিশু কামনার ছবিও হয়ে উঠতে পারে। দৃষ্টিকটূ, লেহনময়ও বটে।

তবে শুধু নারীর শরীরের কথা উঠলেই এনাদের দলীয় দাহ শুরু হয়ে যায়। নারীর দেহের এক রকমের “প্রাণীজ”করণ এনিমালাইজেশন এঁনারা করে থাকেন। অপর বানান। পশু পর্যায়ে দেখতে শুরু করেন কিংবা গুড়-চিনি-মাছি চক্র।

তখন চারপাশে শুধু অপরাধ দেখতে থাকেন। সব ভেঙ্গে পড়তে শুরু করে। আমার জানতে ইচ্ছে করে যেসব নারী উনাদের ঘনিষ্ঠ হবার সুযোগ দেন তাঁদের সাথে উনাদের আচরণ কেমন? ভীষণ প্রাইভেট স্পেসে উনারা কি আড়ষ্ট নাকি আক্রমণাত্মক?

আবার এও মনে হয় যে এসব পুরুষরা ফেমিনিটি নিয়মিত ব্যবহার করেই বড় হন। তবে সম্ভবত পুরুষের সাথে। ফলে নারীর সাথে এঁনাদের সম্পর্ক দূরের, বহু দূরের। পুরুষ দেহ তাঁদের পরিচিত টেরেইন, আর নারী দেহ উপনিবেশ। ওখানে সারাক্ষণ কেউ কেউ না কেউ বিদ্রোহ করছে। একজন সাদা চামড়া যেমন আরেকজন সাদা চামড়াকে দেখলেই কেমন বিশ্বাস করতে শুরু করে, কাছে যায় সেরকম আরকি।

আসলে পুরুষের দেহে তাঁদের মধ্যেই এক তীব্র উপনিবেশ। এঁকে এড়ানো যায় না, আবার বোঝাও যায় না তাই দখল করতে হয় বাকীসব দুনিয়ার সকল দেহকে।

Similar Posts

  • |

    প্রতিক্রীয়াশীল বাংলাদেশের সমাজে

    প্রতিক্রীয়াশীল বাংলাদেশের সমাজে নিজের পছন্দের বিষয় শেয়ার করার মত বিপদ আর নেই। এই সমাজে ডায়ালগ তৈরি হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ফেইসবুক আসার পর সমাজের চূড়ান্ত আক্রমণাত্মক রাজনৈতিক ক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। কারণ সমাজটাই আসলে অসুস্থ ও জম্বি ধরণের হয়ে উঠেছে। সাম্প্রতিক আন্দোলনগুলি ও ইন্টেরিম-কালের বিবর্তনের পরের পর্যায়ে সমাজ এবং তাই ফেইসবুকও প্রকাশ্যে…

  • | |

    তোফাজ্জল ভাত খাইলেন

    ভাত খাওয়ার দৈনন্দিনতার আড়ালে কীভাবে সহিংসতা ও “আদর” বৈধতা পায়—সে নিয়ে একটি তীক্ষ্ণ রাজনৈতিক কবিতা।

  • |

    মব মাজার

    মব এর মাজারের ভাষা বোঝার সময় নাই। তার একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প আছে। দুর্ভাগ্যের বিষয় হল, মাজার তাত্ত্বিকরা ইন্টেরিমের সময় মব লিঞ্চিং এর কারিগর হয়েছেন। মব ভাইরাসকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই অপরাধ গণহত্যার মত অপরাধ। এখন সময় হয়েছে মবকে কানে ধরে লাইনে নিয়ে আসা। বর্তমান সরকার যে একটি সরকার এবং রাষ্ট্র তার প্রথম পরীক্ষাটি…

  • |

    প্রার্থনা যাত্রা

    প্রার্থনা কোথায় থাকে? কৃষ্ণচূড়ার ছায়ায়, শ্রমিকের জীবনে, ঘুমহীন শিশুর পাশে, নাকি শহরের ক্লান্ত বিকেলে? শরৎ চৌধুরীর কবিতা ‘প্রার্থনা যাত্রা’ মানুষের দৈনন্দিন জীবনে লুকিয়ে থাকা ছোট ছোট আলো-আলো প্রার্থনার অনুসন্ধান।

  • |

    রকিব হাসান

    বেদনার বিষয়টি হল বৈশ্বিক এক্সেস এই রাষ্ট্রে যত বেড়েছে, মনোগঠনে এই দেশের মানুষ ততটাই কূপমন্ডুক হয়েছে। রকিব হাসান যে আর্ন্তজাতিকতাবাদ ছড়িয়ে দিয়েছেন তাকে সহজে ইউরোসেন্ট্রিক বা আমেরিকাসেন্ট্রিক বলে উড়িয়ে দিতে চাইবেন অনেকে। যদিও বিষয়টি কেবল তা নয়। মজার বিষয় হল পুরো পৃথিবী Overly Connected হয়ে আসলে বেশি Disconnected হয়েছে । কূপমন্ডুক হয়েছে। বাইপোলার হয়েছে। কেবল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *