মব মাজার
মব এর মাজারের ভাষা বোঝার সময় নাই। তার একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প আছে। দুর্ভাগ্যের বিষয় হল, মাজার তাত্ত্বিকরা ইন্টেরিমের সময় মব লিঞ্চিং এর কারিগর হয়েছেন। মব ভাইরাসকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই অপরাধ গণহত্যার মত অপরাধ।
এখন সময় হয়েছে মবকে কানে ধরে লাইনে নিয়ে আসা। বর্তমান সরকার যে একটি সরকার এবং রাষ্ট্র তার প্রথম পরীক্ষাটি হল মব কে আবার মানুষে ফেরানো। পরীক্ষাটি আগে থেকেই চলছিল, সামনে পরীক্ষাটি আরো কঠিন হতে থাকবে।
তাই প্রথমেই পরীক্ষাটিতে উচ্চ নম্বরসহ পাশ করে যাওয়া দরকার। সরকার এবং সমাজ উভয়ের।
সিলেটের মাজার হামলা একটি চিহ্নমাত্র। এখনি এটিকে নিবৃত্ত করতে হবে।