| |

বড় দীঘি-র পাশে

দীঘি, কথা বলা, একসাথে থাকা আর দৈনন্দিন জীবনের ছোট আকাঙ্ক্ষা নিয়ে লেখা একটি নীরব ও অন্তরঙ্গ বাংলা কবিতা।

কখনো কখনো বড় দীঘি-র পাশে বসলে

তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে

মানে হাড় মাংসের তুমি

একটু হাত ধরতে

চুলের গন্ধ নিতে

ঐ এতটুকু সময়ই

এরপর কেবল জল আর বৃষ্টি

এখন আর ঘর ভালো লাগে না

যদিও ঘুম আসে নিয়মিত

দুই স্বপ্নের মাঝামাঝি বসে

খোয়াবনামা পড়ি

মাঝেমাঝে বলতে ইচ্ছে করে

“এ্যাই জানো কি হয়েছে”

-এরবেশি মানুষের সাথে মানুষের দেখা হয় না

জেনে যাবার পর

তুমি তো থাকোই

আমি থাকলে তুমি থাকবে

এভাবে আমরা ভাগভাগ হয়ে থাকবো

এড় বড় জীবনে সেতো একেবারে ইলিশ মাছের পেটি

আর কি চাই!

শরৎ চৌধুরী, ৩রা জুলাই ২০২৫। ঢাকা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *