রকিব হাসান
বেদনার বিষয়টি হল বৈশ্বিক এক্সেস এই রাষ্ট্রে যত বেড়েছে, মনোগঠনে এই দেশের মানুষ ততটাই কূপমন্ডুক হয়েছে। রকিব হাসান যে আর্ন্তজাতিকতাবাদ ছড়িয়ে দিয়েছেন তাকে সহজে ইউরোসেন্ট্রিক বা আমেরিকাসেন্ট্রিক বলে উড়িয়ে দিতে চাইবেন অনেকে। যদিও বিষয়টি কেবল তা নয়। মজার বিষয় হল পুরো পৃথিবী Overly Connected হয়ে আসলে বেশি Disconnected হয়েছে । কূপমন্ডুক হয়েছে। বাইপোলার হয়েছে। কেবল মধ্যবিত্ত নয় বরং সমাজের সকল শ্রেণীতে শ্রেণী বিভাজন আত্ম পরিচয়ের বিভাজন তীব্রতর হয়েছে।
একটা নিদারুণ শিক্ষাও আমরা পেলাম। সো কল্ড কানেকটেড মানেই চেতনায় উন্মোচিত এমন ঘটনা নয়। বরং কূপমন্ডুক অহম আরো বৃদ্ধি পেয়েছে আত্মকে আরও জোরালো করতে যেয়ে। তো সেই কূপমন্ডুক আত্মসত্তা নিয়ে আমাদের লাভ কি হইল?
১৫ই অক্টোবর ২০২৫