বাংলাদেশের সংস্কৃতি, নৈতিক সন্ত্রাস, এবং “মজলুম” রাজনীতির আড়াল
বাংলাদেশের সংস্কৃতি নিয়ে সাম্প্রতিক দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা বহুত্ব, জাতীয়তাবাদ, রাষ্ট্র, শ্রেণি ও সভ্যতাবাদ নিয়ে শক্তিশালী তর্ক হাজির করেছে। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটি আড়ালে থেকে গেছে: কীভাবে “মজলুম” পরিচয়ের আড়ালে নৈতিক সন্ত্রাস উৎপাদিত হচ্ছে, এবং কীভাবে সেই ভাষা আজ নতুন আক্রমণাত্মক নৈতিক শক্তিকে বৈধতা দিচ্ছে।