সমাজ, স্মৃতি ও ভাষার নোট
এই অংশটি ইংরেজি একাডেমিক প্রোফাইলের অনুবাদ নয়।
এটি বাংলাদেশের জনজীবন, ডিজিটাল বাস্তবতা, রাজনৈতিক ভাষা, নৈতিকতা এবং নীরবতার সমাজতত্ত্ব নিয়ে লেখা প্রবন্ধ, নোট ও নির্বাচিত সাহিত্যকর্মের সংগ্রহ।
এই অংশটি কী
এটি একটি পাবলিক লেখালেখির জায়গা—
যেখানে বিশ্লেষণ আছে, কিন্তু তাড়াহুড়ো নেই।
অবস্থান আছে, কিন্তু প্রচার নেই।
এই অংশটি কী নয়
এটি ফেসবুক পোস্টের সংকলন নয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ট্রেন্ডের পেছনে দৌড় এখানে উদ্দেশ্য নয়।
লেখালেখি
বাংলা সাহিত্য
সব কথা বিশ্লেষণে বলা যায় না।
কিছু কথা কবিতায় থাকে, কিছু কথা গল্পে,
কিছু কথা গদ্যের নীরবতায়।
একটি নোট
এই অংশটি ধীরে তৈরি হবে।
সব লেখা একসাথে প্রকাশ করা হবে না।
কিন্তু যেগুলো থাকবে—সেগুলো প্রয়োজনের কারণেই থাকবে।